Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তামিম আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ধর্মপাশা উপজেলা থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটকদল হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। এ সময় চলন্ত হাউজবোট থেকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় তামিম। এর পর থেকেই Read More
Go to News Site