Collector
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী | Collector
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
Somoy TV

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদ শেষে যাত্রীদের নিরাপদ কর্মস্থল ফেরা নিশ্চিত করতে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ভোলার ইলিশা ঘাটে ঝটিকা সফর করেছেন। রোববার (৩১ মে) দুপুরে এ সফরে যান তিনি।এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনীকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, যে জায়গাগুলো নৌপথে অধিক সংখ্যক মানুষ চলাচল করে প্রত্যেকটি ঘটে আমরা গিয়েছি, এটা আমাদের দায়িত্ব। মানুষগুলোকে নিরাপদে আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি, আবার যাতে পুনরায় যার যার কর্মস্থলে গিয়ে নিরাপদে যোগ দেওয়ানো যায় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আর এ জন্যই আমাদের ঘাটগুলোতে আসা। তিনি বলেন, আমরা যখন যাই তখন ছোটখাটো ভুলত্রুটিগুলো আমাদের চোখ পড়ে। আমরা নিজেরা সেগুলো ঠিক করার চেষ্টা করি। আমরা মানুষকে কথা দিয়েছি নিরাপদে প্রিয়জনের কাছে যাবে, আবার নিরাপদে ফেরত যাবে। আর সেই জায়গাটি আমরা ভালোভাবে শেষ করতে পারছি। এটাই আমাদের কাম্য। আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন, ভোলার মেঘনা নদীতে ২ ট্রলারসহ আটক ৩ এসময় অবৈধ নৌযান বন্ধ করে প্রয়োজন অনুযায়ী নৌযান বরাদ্দ দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। আরও পড়ুন: হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ভোলার অর্ধশতাধিক ঘরবাড়ি প্রতিমন্ত্রীর সফরকালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Go to News Site