Somoy TV
চাঁদপুরে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।রোববার দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহা মির্জার (১৭) বাড়ি ইসলামপুর গাছতলা এলাকায়। তার সঙ্গে গুরুতর আহত সারজিলের (২০) বাড়ি একই এলাকায়। সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগনে তিনি। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন জোহা মির্জা।চাঁদপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলের ওই দুই আরোহীকে ধাক্কা দিয়ে গাঢাকা দেয়। এতে ঘটনাস্থলে জোহা মির্জা মারা যান। এসময় তার সঙ্গে থাকা সারজিলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আরও পড়ুন: হাজীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে যাত্রী নিহতপরে তা শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। স্থানীয়রা জানান, শুধু ট্রাকের গতি বেপরোয়া ছিল, তা নয়। মোটরসাইকেল আরোহীরাও ছিলেন আরও বেপরোয়া। যে কারণে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তবে দ্রুত গা ঢাকা দেওয়া ট্রাক ও তার ঘাতক চালককে আটক করা যায়নি। সড়ক দুর্ঘটনার বিষয় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
Go to News Site