Collector
ইউসুফের দৃষ্টিতে পাকিস্তানের সেরা ক্রিকেটার যারা | Collector
ইউসুফের দৃষ্টিতে পাকিস্তানের সেরা ক্রিকেটার যারা
Somoy TV

ইউসুফের দৃষ্টিতে পাকিস্তানের সেরা ক্রিকেটার যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল পাকিস্তান খেলেছে নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচ। যেখানে ৫ উইকেটের জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। মাইলফলকের ম্যাচ উপলক্ষ্যে পাকিস্তানের প্রত্যেক বিভাগে সর্বকালের সেরা পাঁচ ক্রিকেটার বেছে নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।তিনি মনে করেন, অলরাউন্ডার, ফাস্ট বোলার, ব্যাটার, উইকেটরক্ষক ও স্পিনর ক্যাটাগরিতে পাকিস্তানের সেরা পাঁচ ক্রিকেটার হলেন যথাক্রমে ইমরান খান, ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ার, রশিদ লতিফ ও সাকলাইন মুশতাক।ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তালিকা দেন। পাশাপাশি তিনি ১৯৯২ সালের বিশ্বকাপ জয়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি লেখেন, ‘পাকিস্তানের হাজারতম ওয়ানডে জয় সেরা ক্রিকেটারদের স্মরণ করিয়ে দেয়।’ ক্যাটাগরিক্রিকেটারঅধিনায়ক ও অলরাউন্ডারইমরান খানপেসারওয়াসিম আকরামব্যাটারসাঈদ আনোয়ারউইকেটরক্ষকরশিত লতিফস্পিনারসাকলাইন মুশতাকআরও পড়ুন: আরাফাত মিনহাসের রেকর্ড গড়া বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তানপাকিস্তানের জার্সিতে ইউসুফ খেলেছেন ৯০টি টেস্ট, ২৮৮টি ওয়ানডে ও ৩টি টো-টোয়েন্টি। টেস্টে পঞ্চাশের বেশি গড়ে ৭৫৩০ ও ওয়ানডেতে চল্লিশের বেশি গড়ে ৯৭২০ রান করেন তিনি। তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা ৩৯টি।

Go to News Site