Collector
প্রথমবার মঞ্চে গান গাইবেন হেমা মালিনী, জানাবেন অজানা গল্প | Collector
প্রথমবার মঞ্চে গান গাইবেন হেমা মালিনী, জানাবেন অজানা গল্প
Somoy TV

প্রথমবার মঞ্চে গান গাইবেন হেমা মালিনী, জানাবেন অজানা গল্প

ক্যারিয়ারের ডায়মন্ড জুবিলি বর্ষে বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। বিশেষ এ মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হবে অভিনেত্রীকে। আর সে মঞ্চেই প্রথমবার গান গাইবেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১০ জুলাই মুম্বাইয়ের এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘দ্য ড্রিম গার্ল’স ডায়মন্ড জুবিলি কনসার্ট’। ‘লেজেন্ডস কি কাহানি, লেজেন্ডস কি জুবানি’ শিরোনামের অনুষ্ঠানের সন্ধ্যায় ছয় দশকের সিনেমা, সঙ্গীত, ভালোবাসা এবং স্মৃতির এক সফর জানতে পারবে দর্শক। আর এ অনুষ্ঠানেই প্রথমবার গান গেয়ে শোনাবেন হেমা মালিনী। জানা যায়, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে হেমার কণ্ঠে গান। কনসার্টের শেষ পর্বে তিনি একটি সারপ্রাইজ গানও পরিবেশন করবেন। আয়োজনে আরও থাকছে ১৫ সদস্যের একটি লাইভ অর্কেস্ট্রা, যা নায়িকার সিনেমা জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়কে সুরের মাধ্যমে তুলে ধরবে। এ মঞ্চেই হেমার বায়োপিক প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে হেমা বলেন,আমার ৬০ বছরের চলচ্চিত্র ও সঙ্গীত জীবনের গল্প আমি প্রথমবার সকলের সঙ্গে ভাগ করে নেবো। ধরমজি (ধর্মেন্দ্র) এবং আমি চলচ্চিত্র জগৎ , দেশ-বিদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাবো। আরও পড়ুন: হজ শেষে যে বার্তা দিলেন পাকিস্তানি অভিনেত্রী চ্যারিটি মিউজিক্যাল এ অনুষ্ঠানের টিকিট বিক্রির অর্থ থেকে ৫ লাখ রুপি সিনেমা অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে (সিনটা) দান করা হবে। লক্ষ লক্ষ শিল্পীর পাশে থাকা এমন সংগঠনের সাথে থাকতে পেরে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রী। আরও পড়ুন: ‘দৃশ্যম’ অভিনেতার ক্যারিয়ারের প্রথম সিনেমা আটকে ছিল ৩৫ বছর

Go to News Site