Somoy TV
মেহেরপুরের গাংনী উপজেলায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রোববার (৩১ মে) সকাল ৯টার দিকে উপজেলার মড়কা বাজার সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম উপজেলার বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মড়কা বাজারে শহিদুল ইসলামের একটি ধানের মিল রয়েছে। পাশাপাশি তিনি নিকটবর্তী মাঠে ধান চাষ করেছিলেন। রোববার সকালে তিনি ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।আরও পড়ুন: মেহেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি, সেচ কাজ বন্ধস্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Go to News Site