Collector
ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন নাহিদ | Collector
ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন নাহিদ
Somoy TV

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন নাহিদ

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরু থেকে কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না নাহিদ রানা। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে মোহামেডান। আগামী ২ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবেন তিনি।ডিপিএলের গত আসরে আবাহনীর হয়ে খেলেছিলেন নাহিদ। এবারের আসরে তার ঠিকানা তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে। অবশ্য এক ম্যাচের বেশি খেলা হচ্ছে না নাহিদের। কারণ এই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ক্যাম্পে যোগ দেবেন এক্সপ্রেস পেসার। মূলত অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচে খেলানো হচ্ছে নাহিদকে। এদিকে, গত মাসে শুরু হওয়া ডিপিএলের চলমান আসরে ঈদের কারণে সপ্তাহখানেকের বিরতি ছিল। ২ জুনের ম্যাচ দিয়েই আবার শুরু হচ্ছে খেলা। ঈদের ছুটির আগে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের ৭ রাউন্ডের খেলা। ডিপিএলের চলমান আসরে ৭ ম্যাচ শেষে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার শক্তিধর এই দলটি। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড। সমান সংখ্যাক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। তালিকার তিন নম্বরে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট হলেও রান রেট কম থাকায় তিন নম্বরে দলটি। এদিকে তালিকার চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিরও সমান ১০ পয়েন্ট থাকলেও রান কম থাকায় চার নম্বরে।

Go to News Site