Collector
জামালপুরে ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলছাত্রের | Collector
জামালপুরে ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলছাত্রের
Somoy TV

জামালপুরে ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলছাত্রের

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাওন হাসান (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন।শাওন হাসান উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, শাওন শনিবার দুপুরে ১২ জন বন্ধু মিলে নদে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ উদ্ধারের চেষ্টা করেন। আরও পড়ুন: জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যুরোববার (৩১ মে) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ শাওন হাসানকে উদ্ধার করা সম্ভব হয়নি।জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নি। পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জে কে সেলিম বলেন, শনিবার দুপুর থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার যায়নি। তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

Go to News Site