Collector
এলপিএলে দল পেলেন লিটন | Collector
এলপিএলে দল পেলেন লিটন
Somoy TV

এলপিএলে দল পেলেন লিটন

লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের আসন্ন মৌসুমে গল গালান্টসের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার।নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে গল। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘদিন পর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন লিটন। এর আগে ২০২৩ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এক ম্যাচ। পিএসএলে করাচি কিংসে সুযোগ পেলেও পরে চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে এসেছিলেন দেশে। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। এর আগে লঙ্কান লিগে গল টাইটান্সেও খেলার সুযোগ হয়েছিল লিটনের। সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসেও খেলেছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। আরও পড়ুন: ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন নাহিদ ব্যাটিংয়ের সঙ্গে উইকেটরক্ষক হিসেবেও দারুণ পারদর্শী লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০ ইনিংস খেলে ২৩.৪৯ গড়ে ২৭০২ রান করেছেন লিটন। স্ট্রাইকরেট ১২৬.৭৯। ফিফটি হাঁকিয়েছেন ১৬টি। এলপিএলের এবারের আসরে এখনও পর্যন্ত ৩ বাংলাদেশির খেলা নিশ্চিত হয়েছে। জাফনা কিংসে সরাসরি চুক্তিতে খেলবেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। এবার লিটনের খেলা নিশ্চিত হয়েছে গল গালান্টসে। ১ জুন আয়োজিত হবে ড্রাফট, যেখানে থাকছেন আরও ৩০ বাংলাদেশি।

Go to News Site