Somoy TV
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি শিশুটিকে বাড়ি পাহারা দেয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে তার নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখে। আরও পড়ুন: করিমগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক যুবক খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
Go to News Site