Somoy TV
বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন উরুগুয়ে। তেমন কোনো চমক নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে। তবে বাছাইপর্বের ম্যাচগুলোতে নিয়মিত শুরুর একাদশে খেলা নাহিতান নান্দেজ বিয়েলসারকে রাখা হয়নি স্কোয়াডে।আসন্ন বিশ্বকাপে উরুগুয়ের গোলরক্ষক হিসেবে থাকছেন ফার্নান্দো মুসলেরা, সার্জিও রচেট ও সান্তিয়াগো মেলা। রক্ষণভাগে বার্সেলোনার তারকা রোনাল্ড আরাউহো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া গিমেনেজের মতো বিশ্বমানের ডিফেন্ডাররা উরুগুয়ের ডিফেন্স প্রাচীর আগলে রাখবেন। মাঝমাঠ সামলাবেন এক ঝাঁক তরুণ মিডফিল্ডার। আছেন রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে এবং টটেনহ্যামের রদ্রিগো বেন্টানকুরের মতো অভিজ্ঞ তারকারাও। আক্রমণভাগে থাকছেন ডারউইন নুনেজ। আরও থাকবেন রদ্রিগো আগুয়েরে ও ফেদেরিকো ভিনাস। আরও পড়ুন: রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা যেখানে দেখবেন উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড:গোলকিপার: সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা ও সান্তিয়াগো মেলে।ডিফেন্ডার: গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়া।মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।ফরোয়ার্ড: রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ।
Go to News Site