Jagonews24
রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। রোববার (৩১ মে) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টায় তেজগাঁয়ে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়৷ বিকেল ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে৷ এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এনএস/এমকেআর
Go to News Site