Collector
সহজ সুযোগ মিস, ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ | Collector
সহজ সুযোগ মিস, ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ
Jagonews24

সহজ সুযোগ মিস, ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকা। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেও তিনি পেয়েছিলেন দারুণ এক সুযোগ। ভারতের ডিফেন্ডারের ভুলে তিনি যখন বল পায়ে পেলেন, তখন আনিকার সামনে শুধুই গোলরক্ষক। তবে বক্সের মাথা থেকে তিনি সুযোগটি কাজে লাগাতে পারেননি। শুরুতেই সহজ সুযোগ মিসের সেই খেসারত বাংলাদেশ দিয়েছে ৩৫ মিনিটে গোল হজম করে। মাঝ মাঠ থেকে আসা বল মাথায় লাগালেও ক্লিয়ার করতে পারেননি কোহাতি কিসকু। বল পেয়ে যান ভারতের ফরোয়ার্ড পিয়ারি। তিনি শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা দিয়ে বল জড়িয়ে দেন বাংলাদেশের জালে। বাংলাদেশ বিরতিতে যায় ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে। সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ যদি ভারতকে হারাতে না পারে তাহলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে হবে নেপালের। বাংলাদেশের একাদশ মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভি আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা। আরআই/আইএইচএস

Go to News Site