Somoy TV
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড আসার পথে ঈদে ঘুরতে বের হওয়া একাধিক তরুণীকে উত্যক্ত করার জেরে সরাইলের বিশ্বরোড এলাকায় তিন যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা।শনিবার (৩০ মে) বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই যুবকদের নাম পরিচয় নিশ্চিত করে কেউ জানাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, চার যুবককে আটক করার পর স্থানীয় এলাকাবাসী তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের চুলের ধরন এবং চেহারা বখাটে আকারের। স্থানীয়দের অভিযোগ, ঈদে ঘুরতে বের হওয়া তরুণীদেরকে দেখে মোটরসাইকেল নিয়ে উত্যক্ত করছিল এবং মোবাইল ফোনে তরুণীদের ছবি ধারণ করছিল এই চার যুবক। পরে স্থানীয়রা তাদেরকে মোটরসাইকেলসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় যুবকেরা তাদের অপতৎপরতা ও কৃতকর্ম স্বীকার করেন। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি পরে স্থানীয়রা তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদের মাথার চুল বিকৃত থাকায় চার যুবকের মধ্যে তিন যুবকের মাথার চুল টিমার দিয়ে বিকৃত করে কেটে দেয়। অপর যুবককের চুল না কেটে তাকে সতর্ক করে দেয়। এরপর থেকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। ওই যুবকদের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া এলাকায় বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, তিনিও বিষয়টি ফেসবুকে দেখেছেন। এ ব্যাপারে স্থানীয় সরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদেরকে ঘটনার খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আরও পড়ুন: ছুরি কেনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি বিষয়টি ফেসবুকে দেখেছেন। এ ব্যাপারে অফিসিয়ালি ভাবে তাকে কেউ কিছু জানায়নি।
Go to News Site