Collector
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু | Collector
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Somoy TV

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো যাওয়া পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রোববার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা দুই শিশু একই এলাকার মৃম আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা হলো- আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। চেয়ারম্যান জানান, আসিফ ও সাথী মায়ের কাছে থাকতো। তাদের মা আছিয়া একজন শ্রমিক। কাজে গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। আরও পড়ুন: সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান। একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের পানি থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে স্থানীয়দের ধারণা পুকুর পাড়ে থাকা আম গাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়েন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Go to News Site