Jagonews24
বিশ্বকাপ ফুটবলের যতই দিন ঘনিয়ে আসছে ততই যেন বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তারই নমুনা দেখা গেল ভোলায়। ব্রাজিলের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে সেভেন আপ বিতরণ করতে দেখা গেছে আর্জেন্টিনার সমর্থকদের। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের এমন কাণ্ড উপভোগ করেন কয়েকশ মানুষ। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেল শোডাউন বের করেন ভোলার ব্রাজিল সমর্থকরা। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মোড়ে এলে তাদের হাতে একটি করে সেভেন আপ ধরিয়ে দেন আর্জেন্টিনার দলের সমর্থক কয়েকজন যুবক। আর্জেন্টিনা দলের সমর্থক অমি আহমেদ ও রহিম ইসলাম বলেন, ‘আমরা সেভেন আপ দিয়ে ব্রাজিল দলের সমর্থকদের স্বাগতম জানিয়েছি। শোডাউন করে তারা ক্লান্ত হয়ে যাওয়ায় সেভেন আপ তাদের ক্লান্তি দূর করবে।’ জুয়েল সাহা বিকাশ/এসআর
Go to News Site