Collector
অতর্কিত হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত | Collector
অতর্কিত হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
Jagonews24

অতর্কিত হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

বাগেরহাটে অতর্কিত হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তিনি রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ইখলাস গাজী রামপাল বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় পার্শবর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার ইখলাসকে উদ্দেশ করে প্রথমে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে হামলা চালান। এতে আহত হন ইখলাস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নাহিদ ফরাজী/এসআর

Go to News Site