Collector
১ জুন: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
১ জুন: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

১ জুন: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ সোমবার, ১ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫৩৩ - অ্যান বোলেইন ইংল্যান্ডের রাণীর মুকুট গ্রহণ করেন।১৮৭৪ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।১৯৮০ - বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএন এর যাত্রা শুরু।১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচেভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন। আরও পড়ুন: মে মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়লজন্ম১৮৪২ -সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়।১৮৯০ - ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।১৮৯২ - আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক।১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির।১৯১৭ - উইলিয়াম নোল্‌স, মার্কিন রসায়নবিদ।১৯২৬ - মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।১৯২৯ - নার্গিস দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।১৯৩০ - ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।১৯৩০ - মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।১৯৩৪ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।১৯৩৪ - এ. টি. এম. আফজাল, বাংলাদেশের ৮ম প্রধান বিচারপতি।১৯৩৫ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত।১৯৩৫ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।১৯৩৭ - মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।১৯৪১ - মো. রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।১৯৪৭ - জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।১৯৫০ - অনুপম হায়াত, বাংলাদেশি লেখক এবং চলচ্চিত্র সমালোচক।১৯৬৩ - কুমার বিশ্বজিৎ, বাংলাদেশি একজন সংগীতশিল্পী।১৯৬৩ - উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য।১৯৬৫ - নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড়।১৯৬৮ - সেলিনা বেগম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।ৃ১৯৭০ - মাহফুজুর রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য।১৯৭৩ - শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।১৯৭৬ - শাহরিয়ার হোসেন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।১৯৮৩ - সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক।১৯৮৪ - ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমীলা ক্রিকেটার।১৯৮৫ - দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৯১ - রাজেশ্বরী গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার। আরও পড়ুন: মে মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়লমৃত্যু১৯৩ - ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার।১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।১৮৯০ - লোকনাথ ব্রহ্মচারী, হিন্দু সিদ্ধপুরুষ।১৯৪৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।১৯৬২ - প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন।১৯৬৮ - হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।১৯৬৯ - তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।১৯৯৬ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি।১৯৯৮ - ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু২০০১ - অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।২০০১ - বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা।২০০২ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।২০০৮ - লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমীলা আন্তর্জাতিক ক্রিকেটার।২০১০ - নীলকণ্ঠ সেনগুপ্ত, বাঙালি নট, নাট্যকার ও অভিনেতা।২০২০ - বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।

Go to News Site