Jagonews24
নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) রাত আনুমানিক ১০টার দিকে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। জাহেদুল ইসলাম ভোলা উপজেলার কান্তনগর গ্রামের মৃত আ. রহমানের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে (জাহেদুল) গ্রেফতার করা হয়েছে। রেজাউল করিম রেজা/এফএ/এমএস
Go to News Site