Jagonews24
ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে ৫ উইকেটে হেরে শিরোপা জেতা হলো না গুজরাট টাইটান্সের। ফাইনাল হারের পর হতাশা আরও বেড়েছে হোটেলে ফেরার পথে টিম বাসে আগুন লাগার ঘটনায়। যদিও এত কোনো খেলোয়াড় বা স্টাফ কেউই ক্ষতিগ্রস্ত হননি। গতকাল রোববার রাতে মাঠ থেকে হোটেলে ফেরার পথে বাসটিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে জানা গেছে। এরপরই দ্রুত সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়, তবে খেলোয়াড়দের প্রায় এক ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। দ্রুত পদক্ষেপের কারণে ঘটনাটি ভয়াবহ রূপ নিতে পারেনি। ফাইনাল হারের পর মাঠের বাইরের দুর্ঘটনার ধাক্কাও সামলাতে হয়েছে দলটিকে। মৌসুমের শেষদিকে গুজরাটের ভ্রমণ সূচিও ছিল বেশ ব্যস্ত। ধর্মশালা থেকে মুলানপুর, সেখান থেকে আবার আহমেদাবাদ। টানা যাতায়াত এবং আবহাওয়াজনিত বিলম্ব দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। তবে দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি ফাইনালে হারের জন্য ক্লান্তিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি। তিনি বলেন, গুজরাট প্রত্যাশার চেয়ে কম রান করেছিল, কিন্তু তারপরও লড়াই করেছে। একই সঙ্গে তিনি প্রতিপক্ষ আরসিবির কৃতিত্বও স্বীকার করেন। আইএন
Go to News Site