Collector
ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন | Collector
ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন
Somoy TV

ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন

ক্ষতটা তখন দগদগে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনাল হারের পর গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা হোটেলে ফিরছিলেন। এমন সময় বড়সড় একটি বিপদের সম্মুখীন হন শুভমান গিলরা। হঠাৎ করে আগুন লেগে যায় তাদের টিম বাসে।আগুন লাগে শর্ট সার্কিট থেকে। দ্রুতই পুরো বাস ধোঁয়ায় ভরে যায়। তবে ক্রিকেটার কিংবা স্টাফদের কারো কোনো ক্ষতি হয়নি। সবাইকে বাস থেকে নামিয়ে আনা হয় এবং বিকল্প পরিবহনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের কিছু সময় সড়কের পাশে অপেক্ষা করতে হয়। পরে আরেকটি বাসের ব্যবস্থা করা হলে সেটিতে করে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের হোটেলে পৌঁছে দেওয়া হয়।দলটি আইপিএলের ফাইনাল হারে ৫ উইকেটে। তাদের ৮ উইকেটে ১৫৫ রানের জবাব ১২ বল হাতে রেখে দেয় বেঙ্গালুরু। লক্ষ্য তাড়ায় নেমে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ঝড়ো সূচনা করেন কোহলি। চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকে রজত পতিদারের দল।আরও পড়ুন: ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশীপঞ্চম ওভারে ৬২ রানে আইয়ারকে ফিরিয়ে গুজরাটকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ সিরাজ। এরপর পাওয়ার প্লের শেষদিকে দেবদূত পাডিক্কালকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন কাগিসো রাবাদা। তবে অন্য প্রান্তে থিতু হয়ে যান কোহলি। রজত পাতিদারের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে রান তাড়াকে সহজ করে দেন তিনি। নবম ওভারে রশিদ খান পরপর আউট করেন পতিদার ও ক্রুনাল পান্ডিয়াকে। ফলে কিছুটা চাপ তৈরি হয় ম্যাচে।টিম ডেভিডকে নিয়ে সেই চাপ দ্রুত সামলে নেন কোহলি। ২৪ রানে ডেভিড আউট হলেও ভাঙার আগে তাদের জুটি থেকে আসে ৪১ রান। তখনই ম্যাচ কার্যত বেঙ্গালুরুর নিয়ন্ত্রণে চলে যায়। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

Go to News Site