Collector
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ | Collector
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
Jagonews24

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোর ৬টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর শহরের আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), সদর উপজেলার পিছলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন (১৮) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) । স্থানীয় সূত্র জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মুক্তার ও জীবন ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এফএ/এমএস

Go to News Site