Collector
পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান | Collector
পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
Somoy TV

পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।তার পদত্যাগপত্রের একটি কপি সময় সংবাদের হাতে এসেছে। আরও পড়ুন: বাবা ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা, ছেলে তারেক রহমানের সরকারের মন্ত্রী পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।তিনি আরও লেখেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব, উপর্যুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

Go to News Site