Collector
বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিল বিজিবি | Collector
বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিল বিজিবি
Somoy TV

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিল বিজিবি

অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। যাদেরকে পুশইনচেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন।রোববার (৩১ মে) দিনগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। এতে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি।সীমান্ত সূত্র জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তাদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় সীমান্তের উভয়পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।আরও পড়ুন: চামড়া পাচারের শঙ্কা, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদারএর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা শতাধিক ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তরের খবর প্রকাশিত হয়। বিএসএফ তাদের পরিচয় নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল।তবে বেনাপোল সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বিজিবি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।সীমান্তবাসী বেনাপোলের সাদিপুর গ্রামের কোরবান আলী জানান, আজ ভোরে বিএসএফ সীমান্তে একটি বাগানে জড়ো করে শতাধিক মানুষকে। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এসব নিয়ে সীমান্তে বসবাসরত নাগরিকরা বেশ আতঙ্কে রয়েছে।সীমান্তে বসবাসকারী আরেকজন মারুফ হোসেন জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের যে কোনো সহযোগিতায় গ্রামবাসী পাশে থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটতে দেওয়া হবে না।যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ ৩টি ট্রাকে আনুমানিক ১০০ থেকে ১২০ জনের মতো লোক এনে গতকাল রাতে সীমান্তে জড়ো করেছে। তবে যাতে কোনোভাবে তারা অবৈধভাবে ঢোকাতে না পারে, বিজিবি সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছে। এখনও পর্যন্ত ওপার থেকে কোনো মানুষ অবৈধভাবে এপারে ঢুকতে পারেনি।

Go to News Site