Somoy TV
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকার গঠনের পর ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ঈদের ছুটির পর সোমবার কর্মব্যস্ততায় ফিরেছে সচিবালয়। সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ।সকাল ৯টার পরই সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিবসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করেন মন্ত্রী ও অন্যরা।আরও পড়ুন: বর্তমানে তথ্যের জগৎ নিয়ন্ত্রণ করা কঠিন: তথ্যমন্ত্রীএ সময় ঈদ শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। তিনি বলেন, খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব।এবারের ঈদে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে যে দেশ সুস্থধারায় এগিয়ে যায় তার স্বতস্ফুর্ততার ছাপ এবার স্পষ্ট।
Go to News Site