Somoy TV
কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে এআই ছবির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সিটি করপোরেশনের ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে।সোমবার (১ জুন) তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ পশুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।পশুরহাটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁশের খুটি অপসারণ না করলে ইজারদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।আরও পড়ুন: কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসকউত্তর সিটির পশুর হাটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে জানিয়ে প্রশাসক বলেন, এরইমধ্যে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত গাছ পুনঃপ্রতিস্থাপন করেছে ডিএনসিসি। এছাড়া, সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পাঞ্চল এলাকায় পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপন করা হবে বলেও জানান তিনি।
Go to News Site