Collector
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু করলো আর্জেন্টিনা | Collector
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু করলো আর্জেন্টিনা
Somoy TV

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু করলো আর্জেন্টিনা

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পা রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রায় ৫,৫০০ মাইলের বেশি পথ অতিক্রম করে ১১ ঘণ্টার ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকাল ১১টার কিছু পরে মিসৌরিতে অবতরণ করে।আর্জেন্টিনা ফুটবল দলকে বহনকারী চার্টার ফ্লাইটটির নম্বর ছিল ১৯৭৮, যা ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের স্মরণে রাখা হয়েছিল। বিমানের পেছনের অংশে ছিল অধিনায়ক মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শিত।মেসিদের গন্তব্য ছিল কানসাস সিটি। বিশ্বকাপ উপলক্ষে স্ক্যালোনির শিষ্যরা এখানেই তাবু ফেলবে। গতকাল গন্তব্যে পৌঁছা দলটির ফুটবলাররা এরইমধ্যে নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন। আর্জেন্টিনার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেখা গেছে, কানসাসে জিমে সময় কাটাচ্ছেন তারা।বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে আর্জেন্টিনা আগামী ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ খেলতে নামবে ১৭ জুন। সেদিন কানসাসে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বে অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।আরও পড়ুন: মারাকানায় গোল উৎসব, পানামাকে ৬-২ ব্যবধানে হারাল ব্রাজিল২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ২৮ জুন সকাল ৮টায়। গ্রুপপর্বের বাধা উতরাতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে খেলবে রাউন্ড অব ৩২-এর খেলা।আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডগোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

Go to News Site