Collector
ফ্রান্সের বিফ স্টু বানাবেন যেভাবে | Collector
ফ্রান্সের বিফ স্টু বানাবেন যেভাবে
Jagonews24

ফ্রান্সের বিফ স্টু বানাবেন যেভাবে

সন্ধ্যা কিংবা বিশেষ কোনো পারিবারিক আড্ডায় গরম ধোঁয়া ওঠা এক বাটি বিফ স্টু যেন এনে দেয় ভিন্ন এক স্বাদ-অভিজ্ঞতা। ফরাসি রান্নার ঐতিহ্যবাহী পদগুলোর মধ্যে বিফ স্টু বেশ জনপ্রিয়, যা কোমল গরুর মাংস, তাজা সবজি এবং সুগন্ধি মসলার অনন্য সমন্বয়ে তৈরি করা হয়। ধীরে ধীরে রান্না করার ফলে মাংস হয়ে ওঠে নরম ও রসালো, আর ঝোল পায় গভীর ও সমৃদ্ধ স্বাদ। ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সুস্বাদু ফরাসি খাবার। জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি। উপকরণ হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম ময়দা ১ টেবিল চামচ পেঁয়াজকুচি ২ টেবিল চামচ রসুনকুচি ১ টেবিল চামচ গাজর ২টি (বড় টুকরা) আলু ২টি (বড় টুকরা) গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ সেলারি ১ টেবিল চামচ তেল ১ টেবিল চামচ মাখন ২ চা–চামচ ধনেপাতা কুচি আরও পড়ুন: কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে মাখন গরম করে নিন। এরপর গরুর মাংসের টুকরোগুলোতে অল্প লবণ, গোলমরিচ ও ময়দা মাখিয়ে মাঝারি থেকে উচ্চ আঁচে ৫–৬ মিনিট ভেজে আলাদা করে রাখুন। একই প্যানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর বড় করে কাটা গাজর ও আলু যোগ করে কয়েক মিনিট নেড়ে নিন। তারপর স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং প্রয়োজনীয় পরিমাণ পানি দিন। এতে সেলারি ও আগে ভেজে রাখা মাংস যোগ করে ঢাকনা দিয়ে রান্না করুন। মাংস ও সবজিগুলো নরম হয়ে সিদ্ধ হলেই স্টু প্রস্তুত। আরও ঘন ঝোল চাইলে নামানোর প্রায় এক মিনিট আগে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে নেড়ে নিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। জেএস/

Go to News Site