Collector
ডগ স্কোয়াড নিয়ে জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির অভিযান | Collector
ডগ স্কোয়াড নিয়ে জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির অভিযান
Jagonews24

ডগ স্কোয়াড নিয়ে জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ‍যৌথ অভিযানে নেমেছে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কে-৯ ডগ স্কোয়াডও রয়েছে। সোমবার (১ জুন) বিকেলে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। আরও পড়ুনঈদের ছুটি শেষে মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার দুই নারী তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। কেআর/বিএ

Go to News Site