Collector
নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত? | Collector
নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত?
Somoy TV

নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত?

নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।জানা যায়, আলোচিত নতুন এ পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। এরইমধ্যে এটি বাস্তবায়নের জোরেশোরে প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ পে স্কেল বাস্তবায়ন হলে শুধু মূল বেতনই নয়, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। আরও পড়ুন: পে স্কেল: প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলে বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। আরও পড়ুন: পে স্কেল: প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর এখন সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপনের দিকে তাকিয়ে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

Go to News Site