Collector
প্রথমবার ‘মধুভাত’ খেয়ে যা বললেন জয়া আহসান | Collector
প্রথমবার ‘মধুভাত’ খেয়ে যা বললেন জয়া আহসান
Jagonews24

প্রথমবার ‘মধুভাত’ খেয়ে যা বললেন জয়া আহসান

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভ্রমণ, প্রকৃতি কিংবা বিভিন্ন সংস্কৃতি নিয়ে তার ভিন্নধর্মী পোস্ট প্রায়ই ভক্তদের নজর কাড়ে। এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ খেয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন জয়া আহসান। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সজ্জিত জয়া একটি টেবিলের সামনে বসে আছেন। তার সামনে মাটির পাত্রে নান্দনিকভাবে পরিবেশন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’। ভিডিওতে জয়া জানান, মধুভাতের নাম বহুবার শুনলেও এবারই প্রথম তিনি এটি চেখে দেখার সুযোগ পান। খাবারটি নিয়ে তার কৌতূহল ও আগ্রহও প্রকাশ করেন তিনি। জানা যায়, মধুভাত এক ধরনের ফারমেন্টেড বা বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত মিষ্টি ভাত। সাধারণত পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ, মধুসহ বিভিন্ন উপকরণ দিয়ে এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করা হয়। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, বড় কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে মধুভাত তুলে নারকেলের খোলের তৈরি ছোট বাটিতে নেন জয়া আহসান। এরপর হাত দিয়ে খাবারটি মুখে নিয়ে স্বাদ গ্রহণ করেন তিনি। প্রথমবারের অভিজ্ঞতাতেই মধুভাতের স্বাদে মুগ্ধতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তার অভিব্যক্তি ও প্রতিক্রিয়া দেখে সহজেই বোঝা যায়, খাবারটি তাকে বেশ আনন্দ দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই মধুভাতের স্বাদ ও ঐতিহ্য নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, যা খেলে এক ধরনের বিশেষ ঘুম ঘুম ভাব তৈরি হয়। আবার অনেকে জয়ার পোশাক ও ভিডিওর পরিবেশের রঙের সামঞ্জস্য নিয়েও প্রশংসা করেন। আরও পড়ুন:আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলাশাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা সব মিলিয়ে প্রথমবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মধুভাত’ খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছেন জয়া আহসান। একই সঙ্গে তার এই ভিডিও তরুণ প্রজন্মের মধ্যেও ঐতিহ্যবাহী খাবারটি নিয়ে আগ্রহ বাড়িয়েছে। এমএমএফ/জেআইএম

Go to News Site