Collector
১৩ পারা হেফজ শেষ করা সাঈদের প্রাণ গেল খাদের পানিতে ডুবে | Collector
১৩ পারা হেফজ শেষ করা সাঈদের প্রাণ গেল খাদের পানিতে ডুবে
Somoy TV

১৩ পারা হেফজ শেষ করা সাঈদের প্রাণ গেল খাদের পানিতে ডুবে

কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন ছিল ফেনীর পরশুরামের সাঈদ বিন আমীনের (১০)। সে এরইমধ্যে পবিত্র কোরআনের ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। কিন্তু হাফেজ হওয়ার আগেই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।সোমবার (১ জুন) দুপুরের দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদ ওই গ্রামের মুফতি আমিনুল ইসলাম আমীনের বড় ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ পরিবারের সঙ্গে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় থাকেন। সেখানেই তার বাবা মুফতি আমিনুল ইসলাম একটি মাদ্রাসা পরিচালনা করেন।ঈদুল আজহার পরদিন ছুটি কাটাতে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসেন। সোমবার দুপুরে সে বাড়ির পাশে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকায় মাছ ধরতে যায়। একপর্যায়ে সেখানে বন্যায় সৃষ্ট একটি খাদের পানিতে ডুবে যায় সাঈদ। আরও পড়ুন: কুমিল্লায় ৬ ঘণ্টায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু সাঈদের বাবা আমিনুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে বেড়িবাঁধ এলাকায় যাই। পরে খাদের পানি থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে গাজীপুরের একটি মাদ্রাসার হিফয বিভাগে পড়াশোনা করতো। ইতোমধ্যে ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। আমাদের ইচ্ছা ছিল সে কুরআনের হাফেজ হবে। কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।’ পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’ আরও পড়ুন: সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Go to News Site