Somoy TV
আসন্ন বিশ্বকাপে নজর রাখতে হবে এমন ফুটবলারদের তালিকায় শুরুর দিকেই থাকবে লামিনে ইয়ামালের নাম। বার্সেলোনার এই তরুণ তারকাকে কেন্দ্র করেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন। কিন্তু ক্লাবের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বর্তমানে মাঠের বাইরে এই ১৮ বছর বয়সী উইঙ্গার। পুরোপুরি ফিট না হওয়া সত্বেও স্পেন তাকে স্কোয়াডে রাখলেও একটা সময় বিশ্বকাপ মিস করার আশঙ্কায় ছিলেন ইয়ামাল, এমনকি সময়মতো সুস্থ হতে পারবেন কি না তা নিয়েও ছিলেন ভীষণ দুশ্চিন্তায়।তবে আশা করা হচ্ছে, তিনি আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। বার্সেলোনার হয়ে গত ২২ এপ্রিল স্প্যানিশ লিগের ম্যাচে স্পটকিকে গোল করার সময় তিনি বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান।স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, 'আমি আগে কখনও এমন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়িনি, তাই বুঝতে পারছিলাম এটা ছোট কিছু নয়। আমার ভয় ছিল এটা গুরুতর কিছু হতে পারে বা আবার ফিরে আসতে পারে, আর আমি বিশ্বকাপ মিস করব।'মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার পরই চোট পান। গোল করার পর তিনি বেঞ্চের দিকে ইশারা করে বোঝান যে তিনি আঘাত পেয়েছেন এবং পরে মাঠে পড়ে যান।আরও পড়ুন: সোনালী প্রজন্মের প্রতিনিধিদের নিয়ে ‘ডার্ক হর্স’ ইকুয়েডরের বিশ্বকাপ দল ঘোষণাতিনি বলেন, 'আমি সেই মুহূর্তটা মনে করতে পারি যখন আমি ইনজুরিতে পড়ি। আমি ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম যেন এটা গুরুতর না হয়, হয়তো শুধু ক্র্যাম্প বা ছোট কিছু, কারণ বিশ্বকাপ খুব কাছে ছিল।'স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে এবং তিনি আশা করছেন এই ১৮ বছর বয়সী উইঙ্গার প্রথম বা দ্বিতীয় ম্যাচেই খেলতে পারবেন।স্পেন জাতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে আটলান্টায়। এরপর ২১ জুন সৌদি আরবের বিপক্ষে এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে।ইয়ামাল স্পেনের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। স্পেন ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিকতিনি আরও বলেন, 'অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে যাচ্ছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।'স্পেন গত শনিবার (৩০ মে) মাদ্রিদে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে। পরদিন প্রায় ২০০০ সমর্থক দলের প্রথম অনুশীলন সেশন দেখতে উপস্থিত ছিলেন।
Go to News Site