Collector
আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপিকে হয়নি: সেতুমন্ত্রী | Collector
আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপিকে হয়নি: সেতুমন্ত্রী
Somoy TV

আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপিকে হয়নি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, কিন্তু বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল, নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।মঙ্গলবার (১ জুন) বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম রবি বলেন, দেশে যখন একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল, তখন রাজনীতি সংকটে পড়েছিল। সেই সময় জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পথ দেখান। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও জামায়াতকে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করেছে। তাই এ দলকে কখনোই জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি। আরও পড়ুন: বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী তিনি বলেন, রাজনীতিতে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। কোনোভাবেই যেন দলের ভাবমূর্তি ও ইমেজ ক্ষুণ্ন না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে শেখ রবিউল আলম রবি বলেন, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। আরও পড়ুন: সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেয়া হবে না: মন্ত্রী দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Go to News Site