Collector
চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে জিয়া পরিষদ নেতা | Collector
চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে জিয়া পরিষদ নেতা
Jagonews24

চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে জিয়া পরিষদ নেতা

রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ ও চেক ডিজঅনার মামলায়ন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১ জুন) বিকেলে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (বদরগঞ্জ)-এর বিচারক সোহেল রানা তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। শামীম আল মামুন বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। এর আগে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন। রংপুর জেলা কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের ‌‘এসএসডিপি’ প্রকল্পে চাকরি দেওয়ার নামে চেকের মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ৫ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বাওচন্ডির মো. ফয়সাল হক বাদী হয়ে শামীম আল মামুন, জিকরুল হক ও হাদিজ্জামানের বিরুদ্ধে এ মামলা করেন। জানা গেছে, আসামি শামীম আল মামুনের বিরুদ্ধে সনদ জালিয়াতি করে শিক্ষকতার চাকরি নেওয়ারও পুরোনো অভিযোগ রয়েছে। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর এনটিআরসিএ-এর তদন্তে প্রমাণিত হয়, শামীম ২০১১ সালে তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া নাম ও রোল ব্যবহার করে জাল সনদে বদরগঞ্জ ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগ দিয়েছিলেন। এ জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূপেন্দ্রনাথ সরকার জানান, শিক্ষক শামীম আল মামুনের কারাগারে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জিতু কবীর/কেএইচকে/জেআইএম

Go to News Site