Jagonews24
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আনিউল রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুর ২টার উপজেলার রূপসী ইউনিয়নের পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আনিউল নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে খেলছিল। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হোসাইন সুলভ/এএইচ/জেআইএম
Go to News Site