Somoy TV
চার জাতি টুর্নামেন্টে পাকিস্তান বলতে গেলে তাদের মূল জাতীয় দল নিয়েই খেলছে, যে দলে আছেন ১৩জন প্রবাসী ফুটবলার। বিপরীতে সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল যে শক্তিমত্তায় পিছিয়ে তা বলাই বাহুল্য। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ তাই রক্ষণ সামলে খেলার কৌশল নিয়েছিল। ম্যাচের এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হওয়ায় হারের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।সোমবার (১ জুন) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ১০ জনের বাংলাদেশ। চার জাতির এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মনজুরুর রহমান লাল কার্ড দেখলেও সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারেনি পাকিস্তান।ম্যাচের একপর্যায়ে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটকে লাথি মারায় মনজুরকে লাল কার্ড দেখান রেফারি।পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে পাকিস্তানও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। প্রতিপক্ষ তিনটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হলেও সবগুলোই দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে আসরের প্রথম ম্যাচে জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ।আরও পড়ুন: ইরানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, রাজনৈতিক কারণে বাদ তারকা খেলোয়াড় পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের এক খেলোয়াড়। ছবি: বাফুফেএই ড্রয়ের ফলে চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এক পয়েন্ট করে অর্জন করেছে।এই টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছে আফগানিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ। সোমবার একই ভেন্যুতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও মালদ্বীপ।
Go to News Site