Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছাঁন। সেখান থেকে রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাওয়ার কথা। সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন। তিনি মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন। এছাড়া Read More
Go to News Site