Collector
লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক | Collector
লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
Somoy TV

লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১১ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদকে ঘিরে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী যুবক আনিছুর রহমান মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাটির গুরুত্ব দিয়ে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। আরও পড়ুন: মুন্সীগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৪ এ বিষয়ে শিশুটির মা বলেন, আমার ছোট্ট মেয়েটা আনন্দের সাথে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। শিশুটির নানি বাদি হয়ে লম্পটের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান অভিযুক্ত মামুনকে আটক ও শিশুটি ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় ভিকটিমের নানি হাজেরা বেগম বাদী হয়ে অভিযুক্ত মামুনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামুনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরও পড়ুন: আমার স্ত্রী নির্দোষ, আদালতকে রামিসা হত্যার আসামি সোহেল

Go to News Site