Collector
মাল্টায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ | Collector
মাল্টায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
Somoy TV

মাল্টায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মাল্টায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং অন্তত চারটি গরুর মৃত্যু হয়েছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।প্রতিবেদন মতে, স্থানীয় সময় সোমবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে নাগশাওয়ার লাকার মাগতাব এলাকায় ‌লরডেস ফায়ারওয়ার্কস ফ্যাক্টরিতে এই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে কারখানার সঙ্গে সঙ্গে চারপাশের ভবন ও পার্ক করা গাড়ি ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিক বিস্ফোরণেল পর কয়েক ঘণ্টা ধরে আতশবাজি পোড়ে। এতে বিশাল ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে। তীব্র বিস্ফোরণে ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় স্থানীয়রা। এ ঘটনায় তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে কোনো কর্মী ছিলেন না। তবে পাশের মাঠে কাজ করা দুজন কৃষক এবং একজন ফুড কুরিয়ার সামান্য আহত হন। বিস্ফোরণে সংলগ্ন খামারের বেশ কিছু গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪টি গাভি, পাখি এবং খরগোশ মারা গেছে। আরও পড়ুন: ইউক্রেনে ‘বড় হামলা’ চালাতে পারে রাশিয়া, শঙ্কা জেলেনস্কির বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার দূরের আবাসিক বাড়ি ও হোটেলের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট বড় বড় পাথর উড়ে গিয়ে পাশের রাস্তা এবং গাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাল্টার সশস্ত্র বাহিনী এবং বেসামরিক সুরক্ষা বিভাগ (সিপিডি) ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য ড্রোন ব্যবহার করে। আশেপাশের ক্ষতিগ্রস্ত খামার ও প্রাণী অভয়ারণ্যগুলোকে সরকারের প্রাণী কল্যাণ বিভাগ এবং কৃষকদের সহায়তাকারী সংস্থা মায়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, কিন্তু বিস্ফোরণের কারণ এখনো শনাক্ত করা যায়নি। এর আগে ২০১৮ সালে ত্রিক ইল-কাদির এই কারখানায় একটি বিস্ফোরণ ঘটেছিল, যাতে দুজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন।

Go to News Site