Somoy TV
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াং এলাকার ‘তামান ইকো রিম্বা’ জলপ্রপাতে গোসল করতে গিয়ে ওপর থেকে পড়ে গিয়ে এক প্রবাসী বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।সোমবার (১ জুন) জলপ্রপাতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই বাংলাদেশি। সকাল ১০টা ৪৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। রাওয়াং ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানান, ভুক্তভোগী যুবক প্রায় ৫০ মিটার উঁচু পাহাড়ি জলপ্রপাত এলাকায় গোসল করার সময় পা পিছলে নিচে পড়ে যান। এতে তার মাথা, কোমর, পিঠ ও পায়ে গুরুতর আঘাত লাগে। আরও পড়ুন: বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ তবে উদ্ধারকালে তিনি জ্ঞান হারাননি এবং তখনও সচেতন ছিলেন বলে জানানো হয়। উদ্ধারকারী দল দক্ষতার সঙ্গে তাকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনে। পরে তাকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে জরুরি ভিত্তিতে সেলায়াং হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
Go to News Site