Somoy TV
সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ মঙ্গলবার, ২ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।১৮০৬ - ব্যাংক অব ক্যালকাটা বা ব্যাংক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।১৮৮৯ - লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন।১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।১৯০৮ - কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।১৯২৪ - যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভ।১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের ওপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।১৯৭৯ - পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোনো কম্যুনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।১৯৮১ - ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন।১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।২০১৪ - ভারতের অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। আরও পড়ুন: বিশ্ববাজারের সঙ্গে দেশে স্বর্ণের দামে এত পার্থক্য কেন? জন্ম ৯২৬ - জাপান সম্রাট মুরাকামি।১৫৩৫ - পোপ একাদশ লিও।১৭৩১ - মার্থা ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি।১৮৪০ - টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক। ১৮৬৫ - জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।১৯০৪ - জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।১৯১৮ - মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।১৯২৩ - লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ। ১৯৩০ - পিট কনরাড, মার্কিন নভোচারী।১৯৩৬ - জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।১৯৪৬ - লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।১৯৭২ - ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।১৯৭৭ - এ জে স্টাইলস, মার্কিন রেসলার।১৯৭৮ - আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।১৯৮০ - অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।১৯৮১ - রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৮৭ - সোনাক্ষী সিনহা, বলিউড অভিনেত্রী।১৯৮৯ - স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আরও পড়ুন: এক সঙ্গে আম-দুধ খাওয়া ভালো না খারাপ? মৃত্যু ১৮৮২ - ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি। ১৮৮৬ - রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।১৯৫৬ - জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা। ১৯৬৩ - তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।১৯৭৫ - জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।১৯৭৫ - দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী।১৯৭৭ - স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা।১৯৭৮ - সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ।১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।১৯৮২ - শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক।১৯৮২ - ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি।১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। ১৯৮৯ - টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।১৯৯০ - রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা। ১৯৯১ - বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী। ২০১১ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী।২০১৩ - হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি।২০১৫ - বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী।২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।
Go to News Site