Collector
মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার | Collector
মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার
Somoy TV

মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের দাগ রয়েছে। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও পড়ুন: খান জাহান আলীর মাজারের পুকুর থেকে শিশু ফাতেমাকে নিয়ে গেল কুমির এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে কুমিরটি শিশু ফাতেমা আক্তারকে (৭) টেনে নিয়ে যায়। এ সময় চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা মাজার এলাকায় নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরাও অভিযানে অংশ নেন। স্থানীয়রা জানান, রাতে ওই ঘাটে অনেক মানুষ ছিল। মেয়েটি গোসলে নামার পরই কুমিরটি তাকে টেনে নিয়ে যায়। ঘটনার পর চিৎকার হলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে যেতে পারেননি। শিশু ফাতেমা আক্তার মাজারে থাকা এক ভবঘুরে মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি মাজার সংশ্লিষ্টরা ও পুলিশ প্রশাসন।

Go to News Site