Somoy TV
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার টিম ডেভিড সদ্য শেষ হওয়া আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন। এই অজি ব্যাটার আইসিসির আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।গত রোববার (৩১ মে) অনুষ্ঠিত ফাইনালে প্রথম ইনিংসের ১০ম ওভারের সময় ডেভিড আম্পায়ার নিতিন মেননের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে একটি আইস ব্যাগ ছুড়ে মারেন। এ কারণে তাকে শাস্তি দেওয়া হয়।ডেভিডকে আইপিএলের আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অনুচ্ছেদে ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল কিংবা ক্রিকেট-সংশ্লিষ্ট কোনো বস্তু (যেমন পানির বোতল) নিক্ষেপ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।আরও পড়ুন: ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুনসম্প্রতি শেষ হওয়া আইপিএল মৌসুমে ডেভিডের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ। ফলে তিনি আইপিএলের আগামী আসরে আরসিবির হয়ে, অথবা অন্য যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, তাদের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন।এটি ছিল চলতি মৌসুমে ডেভিডের তৃতীয় লেভেল–১ অপরাধ। এর আগে ম্যাচ ডে ২০তে তিনি একটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ডে ৫৪তে দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এবার আরও দুই পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট পাঁচে পৌঁছেছে।
Go to News Site