Collector
মা হারালেন সাফ খেলতে ভারতে যাওয়া নারী দলের ডিফেন্ডার শিউলি | Collector
মা হারালেন সাফ খেলতে ভারতে যাওয়া নারী দলের ডিফেন্ডার শিউলি
Somoy TV

মা হারালেন সাফ খেলতে ভারতে যাওয়া নারী দলের ডিফেন্ডার শিউলি

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে অবস্থান করা বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা মারা গেছেন।আগামীকাল (৩ জুন) নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সকাল ৭টায় বামবেলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। আজ ভোরে সাংবাদিকরা অনুশীলন কাভার করতে মাঠে গিয়ে জানতে পারেন এই শোক সংবাদ।শোকসন্তপ্ত শিউলির পাশে থাকতে অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ দল অনুশীলন মাঠে আসেনি।আরও পড়ুন: নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারতদল থেকে জানানো হয়েছে আজ আর অনফিল্ড কোনো অনুশীলন হবে না।এবারের সাফে মালদ্বীপের বিপক্ষে আসরে বাংলাদেশের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না শিউলি। তবে খেলেছেন ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।

Go to News Site