Collector
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা হলো | Collector
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা হলো
Somoy TV

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা হলো

বিশ্বকাপের আগে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার (১ জুন) প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনির ডাকা ২৬ সদস্যের দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের জন্য যুক্ত হওয়া কয়েকজন ফুটবলারও যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের শহর কানসাস সিটিতে অনুশীলনে অংশ নেন।স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর আর্জেন্টিনার দলটি পৌঁছে যায় কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে, যা সাধারণত এমএলএসের ক্লাব স্পোর্টিং কানসাস সিটি ব্যবহার করে থাকে।গরম আবহাওয়ার মধ্যেও জাতীয় দলের খেলোয়াড়রা প্রথমে জিমে এবং পরে মাঠে হালকা অনুশীলন করেন। এটি ছিল পুরো দলকে নিয়ে প্রথম সেশন। বিশেষ করে যে ফুটবলাররা চোট থেকে সেরে উঠছেন, তারা নতুন করে কোনো ঝুঁকি নিতে চান না, যাতে শেষ মুহূর্তে দলে পরিবর্তনের প্রয়োজন না পড়ে।গত রোববারই (৩১ মে) ২৬ সদস্যের মূল দল অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও স্কালোনি জানেন, প্রীতি ম্যাচগুলোতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হয়তো পাওয়া যাবে না।সবচেয়ে সাম্প্রতিক চোটের শিকার হয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে ইউনিভার্সিদাদ ক্যাতোলিকার বিপক্ষে ম্যাচে তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তবে আর্জেন্টিনার লক্ষ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তাকে প্রস্তুত করা। আরও পড়ুন: ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাকএদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ইউরোপা লিগ ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে আঘাত পেয়েছিলেন। পরীক্ষায় তার আঙুলে চিড় ধরা পড়ে। আঙুলে ব্যান্ডেজ নিয়েই তিনি কানসাসে পৌঁছেছেন।অন্যদিকে নিকো পাজ এখনও বাম হাঁটুর সমস্যায় ভুগছেন, যা হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে পাওয়া আঘাতের ফল। ক্রিস্টিয়ান রোমেরো ধীরে ধীরে পুনর্বাসনের শেষ ধাপে পৌঁছেছেন।একইভাবে হুলিয়ান আলভারেজ এপ্রিলের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে গোড়ালির চোটে পড়েছিলেন। তবে তিনি বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।এ ছাড়া চোটের তালিকায় আছেন নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনা।এই কারণেই কোচিং স্টাফ বিকল্প হিসেবে কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রেখেছে। তাদের মধ্যে রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিমো পেরোন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার বেস ক্যাম্প থাকবে কানসাস সিটিতেই। সেখান থেকে তারা বিভিন্ন শহরে ম্যাচ খেলতে যাতায়াত করবে। তবে তার আগে দুটি প্রীতি ম্যাচ রয়েছে।শনিবার (৬ জুন) দলটি যাবে টেক্সাসে, যেখানে রোববার (৭ জুন) হন্ডুরাসের বিপক্ষে কলেজ স্টেশনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর মঙ্গলবার (৯ জুন) তারা যাবে আলাবামায়, যেখানে ১০ জুন অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।সেই ম্যাচের পর দলটি আবার কানসাসে ফিরে আসবে এবং সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি নেবে। ১৭ জুন কানসাস সিটিতে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। আরও পড়ুন: ইরানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, রাজনৈতিক কারণে বাদ তারকা খেলোয়াড়এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন জর্ডানের বিপক্ষেও খেলে একইভাবে আবার কানসাসে ফিরে আসার পরিকল্পনা রয়েছে।দলটির লক্ষ্য, অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলে সেই পর্যায় পর্যন্ত কানসাস সিটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা।

Go to News Site