Collector
তীব্র রোদে আপনার ফোন বিস্ফোরণ হতে পারে, যেভাবে সতর্ক হবেন | Collector
তীব্র রোদে আপনার ফোন বিস্ফোরণ হতে পারে, যেভাবে সতর্ক হবেন
Jagonews24

তীব্র রোদে আপনার ফোন বিস্ফোরণ হতে পারে, যেভাবে সতর্ক হবেন

গ্রীষ্মের দাবদাহে শুধু মানুষেরই কষ্ট বাড়ে না, ক্ষতির মুখে পড়তে পারে আপনার প্রিয় স্মার্টফোনও। অতিরিক্ত তাপমাত্রা ফোনের ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় দীর্ঘক্ষণ গরমে থাকার কারণে ফোন অতিরিক্ত উত্তপ্ত হয়ে কর্মক্ষমতা হারাতে পারে, এমনকি ব্যাটারির ক্ষতি বা বিস্ফোরণের মতো দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই গরমের মৌসুমে স্মার্টফোন ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। ১. সরাসরি রোদের মধ্যে ফোন ব্যবহার এড়িয়ে চলুন প্রখর রোদে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে ডিভাইস দ্রুত গরম হয়ে যায়। বিশেষ করে রোদে দাঁড়িয়ে ভিডিও দেখা, গেম খেলা বা দীর্ঘক্ষণ কথা বললে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে বসে ফোন ব্যবহার করুন। ২. চার্জ দেওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন গরমের দিনে ফোন চার্জ করার সময় আশপাশের পরিবেশ যেন তুলনামূলক ঠান্ডা থাকে, সেদিকে নজর দিন। ফোন যদি আগে থেকেই গরম থাকে, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর চার্জে লাগান। এতে ব্যাটারির ওপর চাপ কম পড়বে এবং ঝুঁকিও হ্রাস পাবে। ৩. মোটা কভার ব্যবহারে সতর্কতা অনেকেই ফোনকে সুরক্ষিত রাখতে ভারী বা মোটা কভার ব্যবহার করেন। তবে এসব কভার ফোনের ভেতরের তাপ বাইরে বের হতে বাধা দেয়। গরমের সময়ে হালকা কভার ব্যবহার করা ভালো। ফোন অতিরিক্ত গরম হলে কিছু সময়ের জন্য কভার খুলেও রাখতে পারেন। ৪. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন একসঙ্গে অনেক অ্যাপ চালু থাকলে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন দ্রুত গরম হয়। ব্যবহার শেষে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দিন। পাশাপাশি ব্লুটুথ, জিপিএস, হটস্পট বা ওয়াই-ফাই প্রয়োজন না থাকলে বন্ধ রাখুন। ৫. ফোন অতিরিক্ত গরম হলে কী করবেন? যদি মনে হয় ফোন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। ফোনটি বন্ধ করে ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। কিছুক্ষণ পর তাপমাত্রা স্বাভাবিক হলে আবার ব্যবহার শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ফোন ঠান্ডা করার জন্য কখনোই ফ্রিজ বা বরফের কাছে রাখবেন না। অতিরিক্ত ঠান্ডার কারণে ডিভাইসের ভেতরে জলীয় বাষ্প জমতে পারে, যা সার্কিটের ক্ষতির কারণ হতে পারে। আরও পড়ুনস্মার্টফোন দামি হলেই কি ভালো?গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি কেএসকে

Go to News Site