Somoy TV
চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।আরও পড়ুন: কালশী বস্তিতে ভয়াবহ আগুনচট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, সকালে নগরীর আই ব্লক এলাকার ওই বস্তিতে আগুন লাগে।খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Go to News Site