Somoy TV
বিশ্বকাপের দল ঘোষণা করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঘানাকে। চোটসংক্রান্ত জটিলতার কারণে কোচ কার্লোস কুইরোজকে একাধিক পরিবর্তন বিবেচনা করতে হয়েছে। অবশেষে সোমবার (১ জুন) রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়।সোমবার কার্ডিফে ওয়েলশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলন করলেও প্রত্যাশা অনুযায়ী তখন দল ঘোষণা করেননি কুইরোজ। শেষ পর্যন্ত ফিফার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে দল প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে কুইরোজ জানান, সেন্টার-ব্যাক আলেকজান্ডার ডিজিকু সপ্তাহান্তে অনুশীলনের সময় চোটে পড়েছেন। ফলে তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডিফেন্ডার ডেরিক লুকাসেন।এর আগেই বড় ধাক্কা খেয়েছিল ঘানা। দলের অন্যতম সেরা তারকা মোহামেদ কুদুস উরুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপ দলে জায়গা পাননি। তার অনুপস্থিতি ঘানার বিশ্বকাপ স্বপ্নে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। আরও পড়ুন: বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে যা হলোএছাড়া মোহামেদ সালিসুও ছিটকে গেছেন। জানুয়ারিতে লিগ ওয়ানের একটি ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যার এএস মোনাকোর এই ডিফেন্ডারের। ? 26 Men. One Mission! Head Coach Carlos Queiroz has named Ghana’s squad for the 2026 FIFA World Cup in USA, Canada and Mexico. ️ The campaign begins on 17 June against Panama in Toronto, followed by a clash with England in Boston on 23 June and Croatia in… pic.twitter.com/qLCpZwuGxn— Black Stars (@GhanaBlackstars) June 1, 2026 তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বাবা আব্দুল রহমান। ৩১ বছর বয়সী এই চেলসির সাবেক এই ফুল-ব্যাক তিন বছর পর জাতীয় দলে ফিরলেন। তিনি ২০২২ বিশ্বকাপ দলে থাকলেও এরপর ঘানার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।‘ব্ল্যাক স্টারস’ খ্যাত ঘানা ১৭ জুন টরন্টোয় গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে পানামার। এরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। আরও পড়ুন:মা হারালেন সাফ খেলতে ভারতে যাওয়া নারী দলের ডিফেন্ডার শিউলিঘানার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:গোলরক্ষক: বেঞ্জামিন আসারে (হার্টস অব ওক), লরেন্স আতি-জিগি (এফসি সেন্ট গালেন), জোসেফ আনাং (সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক);ডিফেন্ডার: বাবা রহমান (পিএওকে এফসি), গিডিওন মেনসাহ (অজের), মারভিন সেনায়া (অজের), আলিদু সেইদু (রেনেঁ), আব্দুল মুমিন (রায়ো ভায়োকানো), জেরোমে ওপকু (ইস্তাম্বুল বাসাকসেহির), জোনাস অ্যাডজেটে (ভলসবুর্গ), কোজো ওপং-পেপ্রা (নিসে), ডেরিক লুকাসেন (পাফোস);মিডফিল্ডার: এলিসা ওউসু (অজের), থমাস পার্টি (ভিয়ারিয়াল), কাওয়াসি সিবো (রিয়াল অভিয়েদো), অগাস্টিন বোয়াচিয়ে (সেন্ট এতিয়েনে), ক্যালেব ইরেনকি (এফসি নর্ডসিয়েল্যান্ড), আব্দুল ফাতায়ু ইসাহাকু (লেস্টার সিটি);ফরোয়ার্ড: আতোঁয়ানে সেমেনিয়ো (ম্যানচেস্টার সিটি), জর্ডান আইয়ু (লেস্টার সিটি), ইনাকি উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), কামালদ্বীন সুলেমানা (আটালান্টা), আর্নেস্ট নুয়ামাহ (লিওঁ), ক্রিস্টোফার বনসু বাহ (আল কাদসিয়া) ও প্রিন্স কাওয়াবেনা আদু (ভিক্টোরিয়া প্লাজেন।
Go to News Site