Collector
ফের পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম | Collector
ফের পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম
Jagonews24

ফের পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

চুক্তিতে আবারও এক বছরের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. রেজাউল করিম। সোমবার (১ জুন) রাতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বর্তমানেও পিডিবির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন। আগামী ৬ জুন তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রেজাউল করিমকে তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রকৌশলী রেজাউল করিম ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পিডিবির সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেন। আরএমএম/এমএএইচ/

Go to News Site